নির্বাচন শেষে আ.লীগ কার্যালয় খুলছে, বিচার ও সংস্কারের আওয়াজ তুললেন নাসীরুদ্দীন

by ABDUR RAHMAN

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর কার্যালয় পুনরায় খোলার ঘটনা এবং ২০২৪ সালের জুলাই মাসের ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়ীদের বিচার হবে কি না—এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পাটওয়ারী লিখেছেন, “হাসনাত আব্দুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইব্বে।” এই পোস্টে তিনি কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ-কে ট্যাগ করেছেন।

বিজ্ঞাপন
banner

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তী সরকারের অধীনে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে বিএনপি নেতৃত্বাধীন সরকার। নির্বাচনে হাসনাত কুমিল্লা আসন থেকে জয়ী হলেও ঢাকা–৮ আসনে লড়ে হেরে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ