আগামীকাল ২ অক্টোবর, নারায়ণগঞ্জে নাগরিক সমাবেশ, প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

সন্ত্রাস-চাঁদাবাজি নির্মূল, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

by Master Fatih
নারায়ণগঞ্জ নাগরিক সমাবেশে প্রধান অতিথি মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামীকাল ২ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।
এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মাহবুবুল হক, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা সাঈদ উদ্দীন আহমদ হানজালা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা এনামুল হক মুসার।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশীদ, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা ওবায়দুল কাদের নদভী, নারায়ণগঞ্জ মহানগরের সহসভাপতি মুফতি কবির হোসাইন ও খন্দকার আনোয়ার হোসেন এবং আর রাহমান ইন্টারন্যাশনাল মাদরাসার চেয়ারম্যান মুফতি আবদুল কাইয়ুম মোল্লা বিশেষ অতিথি হিসেবে থাকবেন।

সমাবেশে বক্তব্য রাখবেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা আনিসুর রহমান কাসেমী, নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা শাহজাহান শিবলী, সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ডা. আল আমিন রাকিব,  বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা ফাতীহ মুহাম্মাদ সোলাইমান, এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুহাম্মাদ আতীকুর রহমান।

এ ছাড়া নারায়ণগঞ্জ মহানগরের সমাজকল্যাণ সম্পাদক ডা. মো. সিরাজুল হক, সোনারগাঁও থানার সভাপতি হাফেজ আব্দুল আউয়াল এবং ডেমরা থানার সভাপতি মুফতি সাইফুল ইসলাম হোসাইনী বক্তব্য রাখবেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা কারী হাসমত আলী।

প্রচারপত্র অনুযায়ী, ধর্ম-বর্ণ ও ভিন্নমত নির্বিশেষে সবার অংশগ্রহণের আহ্বান জানিয়ে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ