নিজস্ব প্রতিবেদক
শিবপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১ অক্টোবর উপজেলা শাখার উদ্যোগে নির্বাচিত সদস্যদের নিয়ে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত হয়।
শিবপুর সদস্য প্রশিক্ষণ মজলিসে বিষয়ভিত্তিক আলোচনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও গত সংসদ নির্বাচনে নরসিংদী-৩ শিবপুর আসনে রিকশা প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল মুফতি রাকীবুল ইসলাম, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ এবং উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হুসাইন রসুলপুরী।
প্রশিক্ষণ মজলিস শেষে ৫২ জনকে কর্মী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নরসিংদী জেলা সাবেক সভাপতি ড. শরিফ আল ইমরান, বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের নরসিংদী জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আজিজ এবং বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা ফখরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

