আগামীকাল ২ অক্টোবর, সানারপাড়ে ইসলামী মহাসম্মেলন , প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

আলফেসানী জামে মসজিদে রহিম মার্কেট ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হবে মহাসম্মেলন।

by Master Fatih
আগামীকাল ২ অক্টোবর, সানারপাড়ে ইসলামী মহাসম্মেলন , প্রধান অতিথি মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে ইসালামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২ অক্টোবর শুক্রবার রহিম মার্কেট ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আলফেসানী জামে মসজিদ প্রাঙ্গণে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন
banner

রহিম মার্কেট ক্যানেল পাড়, সানারপাড়, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জে আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক।

ইসলামী মহাসম্মেলনে প্রধান বক্তা হিসেবে থাকবেন আল্লামা আশিকুর রহমান কাসেমী, হাফেজ মাওলানা এনামুল হক মুসা, আল্লামা নজরুল ইসলাম কাসেমী এবং আল্লামা জসিম উদ্দিন রহমানী।

বিশেষ বক্তা হিসেবে থাকবেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি মাহমুদুল হাসান গুনবী, মুফতি সাঈদ আহমদ কলরব, আল্লামা শরিফুল ইসলাম এবং মুফতি তানভীর আহমদ সিদ্দিকী।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্বারী উসমান গণি ও ক্বারী আব্দুল্লাহ বিন নাসির।

মহাসম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করবেন মুসাদ্দিক বিন জামাল ও হা. ক্ব. আশরাফুল ইসলাম।

২ অক্টোবর শুক্রবার আয়োজিত এ মহাসম্মেলনে ধর্মপ্রাণ মুসলমান, স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

banner

এ জাতীয় আরো সংবাদ