বাইতুর রাশাদে দাখিল ২০২৭—রেজিস্ট্রেশনের সময় বাড়লো!

by ABDUR RAHMAN

নুর আলম সিদ্দিকী | ঢাকা

কওমী মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দাখিল ২০২৭ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ আরও বিস্তৃত করতে রাজধানী ঢাকার বাইতুর রাশাদ মাদ্রাসায় রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ২০ এপ্রিল পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন
banner

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, যেসব শিক্ষার্থী কওমী ধারায় পড়াশোনা করে মূলধারার শিক্ষা—বিশেষ করে স্কুল ও আলিয়া মাদ্রাসা ব্যবস্থায় যুক্ত হতে আগ্রহী, তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ২৭ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, যা প্রতিষ্ঠানটির বিশেষায়িত শিক্ষা কার্যক্রমের ইতিবাচক ফলাফল হিসেবে দেখা হচ্ছে।

বাইতুর রাশাদ মাদ্রাসায় আধুনিক ও জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি বিশেষ পদ্ধতিতে পাঠদান পরিচালিত হচ্ছে, যা কওমী শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

মাদ্রাসার পরিচালক মাওলানা মিসবাহুল ইসলাম বলেন, “আমরা চাই কওমী শিক্ষার্থীরা শুধু দ্বীনি শিক্ষায় নয়, বরং মূলধারার শিক্ষাতেও নিজেদের সক্ষমতা প্রমাণ করুক। দাখিল পরীক্ষার মাধ্যমে তারা ভবিষ্যতে আরও উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। তাই যারা এখনো রেজিস্ট্রেশন করেনি, তাদের দ্রুত আবেদন সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে শিক্ষার্থীদের যথাযথভাবে নির্দেশনা ও সহায়তা প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে: ০১৯২২৮১৫৪৪৪।

banner

এ জাতীয় আরো সংবাদ