বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার মুমতাহিন বিল পরিশোধ সম্পন্ন

পাঁচ কোটি ২৭ লাখ টাকার বেশি বিল প্রদান, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠানো হয়েছে

by ABDUR RAHMAN
বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার মুমতাহিন বিল

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সম্মানিত মুমতাহিন (কেন্দ্রীয় পরীক্ষার খাতা দেখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক) গণকে জানানো যাচ্ছে যে, ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার মুমতাহিন বিল সর্বমোট ৫,২৭,৭৫,৮২২/- (পাঁচ কোটি সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার আটশত বাইশ) টাকা আল্লাহর বিশেষ অনুগ্রহে প্রদান করা হয়েছে। ঢাকা ও ঢাকার আশেপাশের মুমতাহিনগণ তাঁদের নিজ নিজ সুবিধামতো সময়ে বেফাক অফিসে এসে বিল গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আল-আরাফাহ, ব্যাংক এশিয়া ও ডাচ বাংলা ব্যাংকের একাউন্ট নম্বর দিয়েছেন তাদের বিল ২৩ এপ্রিল ২০২৬ তারিখে প্রদত্ত ব্যাংক একাউন্টে প্রেরণ করা হয়েছে। অবশিষ্ট বিলসমূহ মুমতাহিনগণের সাথে যোগাযোগ করে তাদের দেওয়া নাম্বার নিশ্চিত হয়ে সর্ব্বোচ্চ ক্যাশ আউট ফি সহকারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এছাড়া ৯ জন মুমতাহিন হজ পালনে পবিত্র হেজায ভূমিতে অবস্থান করায় তাঁদের বিল প্রদান সম্ভব হয়নি। ইনশাআল্লাহ, হজের পর তাঁদের বিল প্রদান করা হবে।

বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার মুমতাহিন বিল

বিজ্ঞাপন
banner

মুমতাহিন বিল সংক্রান্ত কোনো অভিযোগ অথবা অতিরিক্ত কোনো তথ্য জানার জন্য হিসাব বিভাগের ০১৭৭৩-৪৩১০৪৩ এ যোগাযোগ করা যেতে পারে।

(মাওলানা উবায়দুর রহমান খান নদভী)
প্রধান পরিচালক
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

banner

এ জাতীয় আরো সংবাদ