নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ
দ্বীনী শিক্ষার প্রসার এবং দাওয়াতি কার্যক্রমকে গতিশীল করতে মোমেনশাহী বিভাগে দিনব্যাপী সফরের উদ্যোগ নিয়েছে দ্বীনিয়াত বাংলাদেশ। এ উপলক্ষে সংগঠনটির শীর্ষ দায়িত্বশীলরা বিভিন্ন দীনী প্রতিষ্ঠানে মতবিনিময় ও আলোচনা সভায় অংশ নেবেন।
সফরে অংশগ্রহণ করবেন দ্বীনিয়াত বাংলাদেশের সদর মুফতি সালমান আহমাদ, বনানী চেয়ারম্যানবাড়ি জামে মসজিদের খতিব মুফতি মাসুম আহমাদ এবং সংগঠনের নায়েম মাওলানা আশরাফ আলম কাসেমী নদভী।
সফরসূচি
সকাল ১১টায় ময়মনসিংহ শহরের ঐতিহ্যবাহী দারুল উলুম নেজামিয়া মাদরাসায় প্রিন্সিপাল মুফতি আমিনুল ইসলাম হাফিজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে সফর শুরু হবে।
এরপর বাদ যুহর জামিয়া মাদানিয়া শায়খ আবদুল মোমিন (রহ.) মাদরাসায় প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মাহবুবুল্লাহ কাসেমীর সঙ্গে দাওয়াতি বৈঠক অনুষ্ঠিত হবে।
বাদ মাগরিব গৌরীপুর রেলওয়ে স্টেশন মসজিদে উলামায়ে কেরামের উদ্দেশ্যে একটি বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
আলোচ্য বিষয়
আলোচনা সভায় দ্বীনিয়াতের পরিচয় ও গুরুত্ব, সমাজের সর্বস্তরের মানুষের মাঝে দ্বীন শিক্ষা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা, শিক্ষার্থীদের দ্বীনী শিক্ষায় উলামাদের ভূমিকা এবং আদর্শ সমাজ গঠনে সমন্বিত দাওয়াতি কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।
আয়োজকরা জানান, উক্ত কর্মসূচিতে মাদরাসার পরিচালক, ইমাম-খতিবসহ সর্বস্তরের উলামায়ে কেরামের উপস্থিতি কাম্য।

