‘সফলতার পেছনে বন্ধু দরকার’—ট্রাম্প-এপস্টিনের ছবি দিয়ে ইরানের কটাক্ষ

ট্রাম্পের ছবি সংবলিত সম্ভাব্য ২৫০ ডলারের নোট নিয়ে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট; ইঙ্গিত ট্রাম্প-এপস্টিন সম্পর্কের দিকে

by ABDUR RAHMAN
ট্রাম্প-এপস্টিনের ছবি দিয়ে ইরানের কটাক্ষ

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি সংবলিত সম্ভাব্য ২৫০ ডলারের নোট নিয়ে যুক্তরাষ্ট্রে যখন বিতর্ক চলছে, ঠিক সেই সময় ভারতের হায়দরাবাদে অবস্থিত ইরানি কনস্যুলেট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কাল্পনিক ২৫০ ডলারের নোটের ছবি প্রকাশ করে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রকাশিত ওই নোটে ট্রাম্পের পাশাপাশি কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিন-এর ছবিও ব্যবহার করা হয়েছে। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় এবং বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে।

ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে ইরানি কনস্যুলেট লিখেছে, “কেউ একা সফলতা অর্জন করে না। বন্ধু ছাড়া চলেই না। তাই আপনার বন্ধুদের সবসময় মনে রাখুন।” পর্যবেক্ষকদের মতে, এই বার্তার মাধ্যমে ট্রাম্প ও এপস্টিনের অতীত সম্পর্কের প্রসঙ্গকে ইঙ্গিত করা হয়েছে।

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই পোস্টটি কেবল একটি ব্যঙ্গাত্মক বার্তা নয়; বরং এটি ট্রাম্পকে লক্ষ্য করে কূটনৈতিক ও রাজনৈতিক খোঁচা হিসেবেও দেখা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ছবি সংবলিত ২৫০ ডলারের নোট চালুর সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তা দেশটির মুদ্রা নকশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন একটি নোটের নকশা প্রস্তুতের প্রস্তাব দিয়েছেন। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা বাস্তবায়ন হয়নি।

মার্কিন প্রচলিত নিয়ম অনুযায়ী, জীবিত ব্যক্তির ছবি সাধারণত দেশের মুদ্রায় ব্যবহার করা হয় না। ফলে ট্রাম্পের ছবি সংবলিত সম্ভাব্য ২৫০ ডলারের নোটের ধারণা নিয়েও রাজনৈতিক ও জনপরিসরে বিতর্ক তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই ইরানি কনস্যুলেটের প্রকাশিত পোস্টটি নতুন করে ট্রাম্প-এপস্টিন সম্পর্ক নিয়ে আলোচনা উসকে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এটিকে রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের নতুন অধ্যায় বলেও মন্তব্য করছেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ