নুর আলম সিদ্দিকী । হুদহুদ নিউজ
তরুণদের দক্ষ গণমাধ্যমকর্মী হিসেবে গড়ে তুলতে ১২ সপ্তাহব্যাপী গণমাধ্যম সাংবাদিকতা কোর্স ২০২৬ আয়োজন করতে যাচ্ছে এমবিএ টাইমস ও হাফেজ্জী চ্যারিটেবল। আগামী জুন মাসের দ্বিতীয় শুক্রবার থেকে শুরু হতে যাওয়া এই কোর্সে সীমিত আসনে ভর্তি কার্যক্রম ইতোমধ্যে চলমান রয়েছে।
জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতি শুক্রবার অনুষ্ঠিতব্য এই কোর্সে মোট ২৪টি ক্লাস নেওয়া হবে। প্রতিটি ক্লাস সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

গণমাধ্যম সাংবাদিকতা কোর্স ২০২৬
কোর্সে যা শেখানো হবে
এই কোর্সে অংশগ্রহণকারীরা সংবাদ উপস্থাপনা, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, ভিডিও এডিটিং, পূর্ণাঙ্গ নিউজ প্যাকেজ তৈরি, থাম্বনেইল ডিজাইন, প্রমোশনাল কনটেন্ট তৈরি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টসহ আধুনিক মিডিয়া দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।
আয়োজকদের মতে, বর্তমান সময়ের ডিজিটাল মিডিয়ার চাহিদা মাথায় রেখে কোর্সের পাঠ্যসূচি সাজানো হয়েছে, যাতে প্রশিক্ষণার্থীরা বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
পরিচালকের বক্তব্য
হাফেজ্জী চ্যারিটেবলের পরিচালক নওমুসলি মুহাম্মদ রাজ বলেন,
> “বর্তমান যুগে গণমাধ্যম একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষ ও দায়িত্বশীল মিডিয়াকর্মী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই কোর্সের মাধ্যমে তারা বাস্তবভিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ সুবিধা
কোর্সটিতে থাকছে হাতে-কলমে প্রশিক্ষণ, অভিজ্ঞ সাংবাদিকদের গাইডলাইন, আধুনিক মিডিয়া টুলস ব্যবহারের সুযোগ এবং প্র্যাকটিক্যাল ক্লাস ও অ্যাসাইনমেন্ট। এছাড়াও কোর্স শেষে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হবে এবং যোগ্যদের জন্য হাফটাইম বা ফুলটাইম কাজের সুযোগ তৈরি করা হবে।
ভর্তি ও যোগাযোগ
আয়োজকরা জানান, কোর্স ফি নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। আগ্রহীদের দ্রুত যোগাযোগ করে আসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
📍 স্থান: এম-এইচ স্কিল ডেভলপমেন্ট সেন্টার
📞 যোগাযোগ:
০১৬১৮-৬৭৫৬৮৯
০১৯৫৫-৪০৯৯৩৩

