স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বেলাব উপজেলা ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

নরসিংদীর বেলাব উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান স্বাস্থ্য মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ

by Master Fatih
সরদার সাখাওয়াত হোসেন বকুল

বশির আহমদ মোল্লা : নরসিংদী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বেলাব উপজেলা শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে নরসিংদীর কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

আজ সকালে নবগঠিত নরসিংদী জেলা ছাত্রদলের সদস্য ও বেলাব উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুন-এর নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

শুভেচ্ছা বিনিময়কালে স্বাস্থ্য মন্ত্রী ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, একটি মানবিক ও সামাজিক রাষ্ট্র বিনির্মাণে ছাত্রসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ে সবসময় পাশে থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।

এ সময় শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা ছাত্রদলের নেতা গোলাম সারোয়ার, ইসমাঈল, সালমান, শরিফ, খোকন, সোহাগ, সাব্বিরসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সারুয়ার হোসেন মৃধা, কেন্দ্রীয় কৃষক দলের নেতা কৃষিবিদ শরিফ খান, জেলা তাতীদলের প্রচার সম্পাদক বশির আহমেদ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ