নুর আলম সিদ্দিকী : হুদহুদ নিউজ
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়াতে বিশেষ মানবিক উদ্যোগ নিয়েছে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজ্জা, মিশর-এ অবস্থানরত শরণার্থী এবং কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প-এ বসবাসরত মানুষের জন্য কুরবানীর আয়োজন করা হবে।
এছাড়াও দেশের বিভিন্ন জেলা ও নওমুসলিমদের মাঝে কুরবানীর মাংস বিতরণের পরিকল্পনা রয়েছে। উদ্যোগটির মূল লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের ঈদের দিনটিকে কিছুটা হলেও আনন্দময় করে তোলা।
সংস্থার পরিচালক মাওলানা রজিবুল হক বলেন, “গাজ্জা ও রোহিঙ্গা ক্যাম্পের মানুষের বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আমরা বিশ্বাস করি, সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে অসহায়দের মুখে হাসি ফোটানো সম্ভব। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।”
অংশগ্রহণের সুযোগ
ফাউন্ডেশনটির পক্ষ থেকে কুরবানী কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো—
খাসি – ১৫,০০০ টাকা
গরুর ১ ভাগ – ১৩,০০০ টাকা
সম্পূর্ণ গরু – ৮০,০০০ / ৯০,০০০ / ১,০০,০০০ টাকা
এছাড়াও সামর্থ্য অনুযায়ী যেকোনো পরিমাণ অর্থ সহায়তা করা যাবে এবং সদকাও গ্রহণযোগ্য বলে জানিয়েছে সংস্থাটি।
মানবিক এই উদ্যোগে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন।

