কওমী শিক্ষার্থীদের জন্য দাখিল পরীক্ষার সুবর্ণ সুযোগ ; চালু হলো বিশেষ প্রস্তুতিমূলক কোর্স

বাইতুর রাশাদ মাদরাসায় চালু হলো বিশেষ প্রস্তুতিমূলক কোর্স

by Master Fatih
কওমী শিক্ষার্থীদের জন্য দাখিল পরীক্ষার

নুর আলম সিদ্দিকী : হুদহুদ নিউজ

কওমী  শিক্ষার্থীদের জন্য দাখিল (SSC সমমান) পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে বিশেষ কোর্স চালু করেছে বাইতুর রাশাদ মাদরাসা। রাজধানীর পূর্ব জুরাইন এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি ২০২৭ ও ২০২৮ সালের দাখিল পরীক্ষাকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করেছে।

বিজ্ঞাপন
banner

মাদরাসা সূত্রে জানা যায়, অনেক হাফেজ ও কিতাব বিভাগের শিক্ষার্থী ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করতে পিছিয়ে পড়ে। তাদের জন্য সহজ ও কার্যকর পদ্ধতিতে শূন্য লেভেল থেকে শুরু করে পূর্ণাঙ্গ প্রস্তুতি দেওয়ার লক্ষ্যেই এই কোর্স পরিচালিত হবে।

মাদরাসার পরিচালক মাওলানা মিসবাহুল ইসলাম বলেন, “বর্তমান যুগে দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার গুরুত্ব অনেক বেশি। কিন্তু আমাদের কওমী শিক্ষার্থীদের একটি বড় অংশ ইংরেজি ও গণিতে দুর্বলতার কারণে পিছিয়ে থাকে। আমরা চাই, তারা যেন আত্মবিশ্বাসের সাথে দাখিল পরীক্ষায় অংশ নিতে পারে এবং ভালো ফলাফল অর্জন করে।”

তিনি আরও বলেন, “এই কোর্সে এমনভাবে পাঠদান করা হবে, যাতে একজন শিক্ষার্থী সম্পূর্ণ বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে A+ লেভেলের প্রস্তুতি নিতে পারে। পাশাপাশি তাদের নৈতিকতা ও দ্বীনি পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় দক্ষ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

 

কোর্সের বিশেষত্ব

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, কোর্সটিতে অভিজ্ঞ হাফেজ, আলেম এবং সাধারণ শিক্ষায় দক্ষ শিক্ষকদের মাধ্যমে পাঠদান করা হবে। শিক্ষকদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর গ্রাজুয়েটরাও রয়েছেন।

এছাড়াও শিক্ষার্থীদের জন্য থাকছে—

ইংলিশ স্পোকেন প্রশিক্ষণ

কম্পিউটার শিক্ষা

আইটি স্কিল উন্নয়ন

আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি

আবাসিক ও অনলাইন সুবিধা

কোর্সটি আবাসিক, অনাবাসিক, অনলাইন ও সাপ্তাহিক—বিভিন্ন পদ্ধতিতে পরিচালিত হবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারে।

শিক্ষার্থীর যোগ্যতা অনুযায়ী কোর্সের মেয়াদ ৬ মাস, ১ বছর অথবা ২ বছর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাদরাসা কর্তৃপক্ষ আরও জানায়, পূর্বের কোনো সার্টিফিকেট ছাড়াই শিক্ষার্থীদের দাখিল পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় সার্বিক সহায়তা প্রদান করা হবে।

 

ভর্তি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। আসন সংখ্যা সীমিত হওয়ায় আগ্রহীদের দ্রুত যোগাযোগ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

📍 ঠিকানা: বাইতুর রাশাদ মাদরাসা

📞 যোগাযোগ:

01759551616

01922-815444

banner

এ জাতীয় আরো সংবাদ