গুমে জড়িতদের বিচার দাবি, এখনও প্রভাবশালী অবস্থানে অনেকেই—সংসদে ব্যারিস্টার আরমান

গুমের শিকার পরিবারের স্বীকৃতি, নিরাপত্তা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান; সংসদে ছাত্ররাজনীতি নিয়েও আলোচনা

by ABDUR RAHMAN
সংসদে ব্যারিস্টার আরমান

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

জাতীয় সংসদে গুমের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার আরমান বলেছেন, এ ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ব্যক্তি এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং দেশের ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। তিনি তাদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিরা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। ভুক্তভোগী পরিবারগুলোর জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জানান, গুমসংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার কারণে তিনি এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন। শক্তিশালী গোষ্ঠীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ায় তাদের নিরাপত্তা হুমকির মুখে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি তিনটি প্রধান দাবি তুলে ধরেন—গুমের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক সুরক্ষা দেওয়া এবং এ ধরনের মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্ত আইন ও স্বাধীন কমিশন গঠন করা।

অন্যদিকে একই আলোচনায় পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী বর্তমান ছাত্ররাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সহিংসতা ও অস্ত্রনির্ভর রাজনীতি নতুন প্রজন্ম গ্রহণ করছে না। এছাড়া সাম্প্রতিক নির্বাচনে অতিরিক্ত অর্থের ব্যবহার নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এদিকে জামায়াতে ইসলামীর আরেক সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ অভিযোগ করেন, বিএনপি গণভোটের প্রতি যথাযথ সম্মান দেখায়নি এবং এতে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ