আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
হরমুজ প্রণালিতে কোনো নৌযান মাইন স্থাপনের চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতেও দ্বিধা করা যাবে না।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজের জলসীমায় কোনো নৌযান—ছোট হলেও—যদি মাইন বসাতে দেখা যায়, তাহলে বিলম্ব না করে সেটিকে গুলি করে ধ্বংস করতে হবে।
তিনি আরও দাবি করেন, বর্তমানে মার্কিন নৌবাহিনীর মাইন অপসারণকারী জাহাজগুলো হরমুজ প্রণালিতে মাইন অপসারণের কাজ চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রম আরও জোরদার করে আগের তুলনায় দ্রুত গতিতে পরিচালনার নির্দেশও দিয়েছেন তিনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের নাশকতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে বলে উল্লেখ করেন ট্রাম্প। তার এই নির্দেশনার পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সমালোচকদের মতে, এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।
আর/

