শাহবাগ থানার সামনে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগ, আহত অন্তত ১০

ছাত্রদল-শিবির উত্তেজনার মধ্যে সংঘর্ষ; থানা প্রাঙ্গণে ধাওয়া-পাল্টা ধাওয়া

by ABDUR RAHMAN
ছাত্রদল-শিবির সংঘর্ষ

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

রাজধানীর শাহবাগ থানার সামনে ও ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে সাংবাদিকদের ওপর হামলা চালায়, যখন তারা ঘটনাস্থলের ভিডিও ধারণ করছিলেন। পরিচয় দেওয়ার পরও কয়েকজন সাংবাদিককে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

আহতদের মধ্যে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদক রয়েছেন। গুরুতর আহতদের একজনকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যালে চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগীরা জানান, তাদের ওপর হামলার সময় অশালীন ভাষা ব্যবহার করা হয় এবং জোর করে ভিড়ের মধ্যে নিয়ে গিয়ে মারধর করা হয়।

ঘটনার সূত্রপাত নিয়ে জানা যায়, একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে শাহবাগ থানায় অভিযোগ দিতে গিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় ডাকসুর কয়েকজন নেতাকর্মীও হামলার শিকার হন বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেকে থানার ভেতরে আশ্রয় নেন।

এ ঘটনায় জড়িতদের মধ্যে বিভিন্ন হল ও ইউনিটের ছাত্রদল নেতাকর্মীদের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা। তবে এ বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ