মুফতি আমির হামজার বিরুদ্ধে যে কারণে জারি করা হলো গ্রেপ্তারি পরোয়ানা

ডিসি বদলি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা

by Master Fatih
মুফতি আমির হামজা

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন সিরাজগঞ্জের একটি আদালত।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (২১ এপ্রিল) আদালত এ পরোয়ানা জারি করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে গত ১৩ এপ্রিল কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। ওই নোটিশে অভিযোগ করা হয়, ডিসি পদে বদলি হয়ে আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করার বিষয়ে তিনি প্রকাশ্যে বক্তব্য দিয়েছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

নোটিশ অনুযায়ী, গত ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য দেন মুফতি আমির হামজা। সেখানে তিনি দাবি করেন, কুষ্টিয়ার বর্তমান ডিসি বদলি হয়ে আসতে বিপুল অর্থ ব্যয় করেছেন। এই বক্তব্য পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

লিগ্যাল নোটিশে বলা হয়, এই ধরনের বক্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রশাসন সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করেছে। এজন্য নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে তিনি কার মাধ্যমে এবং কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ওই অর্থ প্রদান করা হয়েছে—তার বিস্তারিত তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে আইনজীবী আব্দুল মজিদ বলেন, একজন দায়িত্বশীল সংসদ সদস্যের কাছ থেকে এ ধরনের অভিযোগ প্রমাণসহ উপস্থাপন করা প্রত্যাশিত। তিনি বলেন, সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের প্রেক্ষাপটে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রমাণ থাকা জরুরি।

এদিকে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

banner

এ জাতীয় আরো সংবাদ