ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবে না : আল্লামা আকরাম আলী

by fateema janna

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনের ১১ দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী বলেছেন, ইসলামকে বিজয়ী করতে এবার মানুষ ভুল করবে না। যতই লোভ দেখাক, যতই প্ররোচনা দেখাক, খোদাভীরু যারা, নবীর উম্মত তারা কখনোই ওই দিকে ধাবিত হবে না। ভয় পাওয়ার কোন কারণ নাই, আল্লাহ রব্বুল আলামীন আমাদের সাহায্য করবেন। ইসলামের ইতিহাস দেখলে বোঝা যায়, ইসলামে অল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকের কাছে বিজয়ী হয়েছেন। এ দেশ মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ দেশ, আমরা সংখ্যায় অল্প না।

ভাওয়াল ইউনিয়ন ১১ ​দলীয় জোটের আয়োজনে উপজেলার পুরুড়া মৃধাপাড়ার মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশে নেতাকর্মীরা হকের পথে বিজয় এবং রিকশা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এছাড়াও সাধারণ ভোটারদের মাঝেও লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা চালানো হয়। সমাবেশে বাংলাদেশ ইসলামী আন্দোলনের (হাতপাখা) শতাধিক নেতাকর্মী খেলাফত মজলিসে (রিকশা) যোগদান করেন।

বিজ্ঞাপন
banner

বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য শাহ আকরাম আলী আরও বলেন, নবীজির আদর্শ হলো, একজন মুসলমানের ইজ্জতের যে দাম, একজন হিন্দুর ইজ্জতেরও সেই দাম। একজন মুসলমানের রক্তের যে দাম, একজন হিন্দুর রক্তেরও সেই দাম। মুসলমানের জান মালের যেভাবে হেফাজত করতে হবে, হিন্দুর জান মালেরও সেভাবে হেফাজত করতে হবে। একজন আলেম উলামা সংসদে গেলে নবীর আদর্শ মেনে চলবে।

banner

এ জাতীয় আরো সংবাদ