২৪ এপ্রিল গণ সমাবেশ সফল করতে যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণ এর প্রচার মিছিল অনুষ্ঠিত

by ABDUR RAHMAN
বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রচার মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য গণসমাবেশ সফল করার লক্ষ্যে আজ ১৭ এপ্রিল ২০২৬,শুক্রবার বাদ জুমা, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ও ছাত্র মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে সমাবেশর মাধ্যমে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতির বক্তব্যে মুহাম্মাদ মিজানুর রহমান সমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিশেষ ভাবে ছাত্র ও যুবকদের প্রতি জান মাল কুরবানির মাধ্যেমে সমাবেশ সফল ও গণভোটের রায়কে বাস্তবায়নের লক্ষ্যে স্বতঃস্ফূর্ত ভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহবান জানান।

বিজ্ঞাপন
banner

মিছিল পরবর্তী সমাবেশে সহ-সভাপতি মাওলানা ওমর মাতুব্বরের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা আব্দুর রহমান সজিব,বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহমদ মুরসালিন,ঢাকা মহানগর পূর্বের সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের প্রশিক্ষন বিভাগের সম্পাদক মাওলানা মাসউদুর রহমান, বায়তুল মাল বিভাগের সম্পাদক মুহাম্মাদ জসিম উদ্দিন, অফিস ও প্রকাশনা বিভাগের সম্পাদক শহিদুল ইসলাম পাপন, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা নাজমুল হাসান ফারুকী, মজলিসে আমেলার সদস্য মাওলানা রায়হান মাহমুদ, রাশেদুল ইসলাম, জসিম উদ্দিন, জাহিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন থানার যুব মজলিস ছাত্র মজলিসের দায়িত্বশীলবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ