ওয়াশিংটন বৈঠকের ফল: ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি

দুই দেশের নেতার সম্মতি, বিকেল ৫টা থেকে কার্যকর; স্থায়ী শান্তিতে কাজের নির্দেশ যুক্তরাষ্ট্রের

by ABDUR RAHMAN
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন, ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু হতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ট্রাম্প জানান, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন। ওই আলোচনার পর দুই নেতা তাদের দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সময় বিকেল ৫টা থেকে আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।

তিনি আরও বলেন, গত মঙ্গলবার ওয়াশিংটনে ৩৪ বছর পর প্রথমবারের মতো দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেন। ওই বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন।

স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য ট্রাম্প তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে ইসরায়েল ও লেবাননের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন।

পোস্টের শেষে ট্রাম্প বলেন, বিশ্বজুড়ে ৯টি যুদ্ধ সমাধান করা তার জন্য সম্মানের বিষয় ছিল এবং এটিই হবে তার দশম উদ্যোগ।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ