রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় মনোরম পরিবেশে অবস্থিত কওমি মাদরাসা মারকাযুত তাহনীফ আল ইসলামী ঢাকায় মাদানি নেসাব (প্রথম বর্ষ)সহ অন্যান্য সকল বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল থেকে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম শুরু হয়। গত বছরের তুলনায় এ বছর এখন পর্যন্ত শিক্ষার্থীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মাদানি নেসাব ছাড়াও মারকাযুত তাহনীফের আধুনিক মানের নূরানী, নাজেরা ও হিফজ বিভাগেও ভর্তি চলছে। ভর্তি কার্যক্রম শেষে আগামী সপ্তাহের মাঝামাঝিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কোটা পূরণ না হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চলমান থাকবে। এছাড়া বরাবরের মতো এতিম, গরিব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
ভর্তির বিস্তারিত তথ্য জানতে 01747-017848 (হোয়াটসঅ্যাপ) নম্বরে যোগাযোগ করা যাবে।
মাদরাসার ঠিকানা: বাবা হুযুর ভবন, বাড়ি নং ২৫ (২য় তলা), রোড ১, ব্লক এ, ছনটেক রোড, যাত্রাবাড়ী, ঢাকা।
