চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতায় সন্তুষ্ট জামায়াত আমির

চীন ‘প্রকৃত বন্ধু’ হিসেবে কাজ করছে, ভবিষ্যতে আরও সহযোগিতার আশা শফিকুর রহমানের

by ABDUR RAHMAN

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন কখনো হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) রাজধানীর মিরপুর-১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
banner

ডা. শফিকুর রহমান বলেন, “চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়েই চলেছে।”

তিনি অভিযোগ করেন, অনেক দেশ বাংলাদেশ থেকে সুবিধা নিলেও বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, কিন্তু চীন সে পথে হাঁটে না।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে চীন বাংলাদেশের মানুষের কল্যাণে আরও বেশি উদ্যোগী ভূমিকা রাখবে।

বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “১৯৭৬ সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার পর থেকেই দেশটি একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে কাজ করে আসছে।” চীনের সহযোগিতায় দেশে বহু বড় অবকাঠামো ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে কোনো ধরনের আধিপত্য মেনে নেবে না।” দেশের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্ম, স্বাধীনতা ও মর্যাদার সঙ্গে এগিয়ে যেতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে তিনি তিস্তা প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগে চীনের সম্ভাব্য সহযোগিতার কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। একই অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ