ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক

নির্বাচন-পরবর্তী গণতন্ত্র, সংস্কার বাস্তবায়ন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা

by ABDUR RAHMAN
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বৈঠক

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার এর সঙ্গে বৈঠক করেছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে ভবিষ্যতে উভয় পক্ষের সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

আলোচনায় জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী গণতন্ত্রকে আরও অর্থবহ করার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া সংস্কার কার্যক্রম ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও মতবিনিময় করেন তারা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানা গেছে। বৈঠকটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জামায়াতের প্রচার বিভাগ।

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন।

অন্যদিকে জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে অংশ নেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মীর আহমদ বিন কাসেম আরমান এবং ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার সহযোগিতা আরও সম্প্রসারণে আশাবাদ ব্যক্ত করেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ