বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: প্রতিবাদ জানাতে লালমনিরহাট সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী

নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত ও পরিবারকে সমবেদনা জানাতে লালমনিরহাট সীমান্ত সফরে এনসিপির প্রতিনিধি দল

by ABDUR RAHMAN
প্রতিবাদ জানাতে লালমনিরহাট সীমান্তে নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় প্রতিবাদ জানাতে হাতীবান্ধা সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বিজ্ঞাপন
banner

সোমবার দলটির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১৯ মে) এনসিপির একটি প্রতিনিধি দল নিয়ে তিনি লালমনিরহাটের বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা সফর করবেন।

প্রতিনিধি দলে থাকছেন এনসিপির সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, এম এম শোয়াইব, মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।

দলীয় সূত্র জানায়, প্রতিনিধি দলটি বিএসএফের গুলিতে নিহত সীমান্ত শহীদ মো. খাদিমুল ইসলামের কবর জিয়ারত করবে। একইসঙ্গে নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ এবং বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করবে।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় প্রতিনিধি দলটি হাতীবান্ধা এলাকায় পৌঁছাবে। এরপর সকাল ১১টায় তারা নিহত খাদিমুল ইসলামের বাড়িতে যাবেন।

সকাল সাড়ে ১১টায় নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এনসিপি নেতারা। পরে দুপুর ১২টায় খাদিমুল ইসলামের কবর জিয়ারত করা হবে।

সবশেষে দুপুর ১টায় হাতীবান্ধা প্রেস ক্লাবে চলমান সীমান্ত পরিস্থিতি ও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনায় সংবাদ সম্মেলন করবে প্রতিনিধি দলটি।

এনসিপি জানিয়েছে, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ডের ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করছে এবং ঘটনাটির প্রতিবাদে এই সফর আয়োজন করা হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ