‘পরিষ্কার হয়ে গেছে আমরা এক’ — আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী

হেফাজত আমীরের সাথে মাওলানা মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

by Master Fatih
মুহিবুল্লাহ বাবুনগরী ও মাওলানা মামুনুল হক

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

আজ (১৭ মে, রবিবার) সকালে চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

সাক্ষাৎকালে শাপলা স্মৃতি সংসদ প্রকাশিত হেফাজতে ইসলামের শহীদদের জীবনীভিত্তিক স্মারক গ্রন্থ ‘শহীদনামা’ হাদীয়া হিসেবে প্রদান করা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মত ও পথের রাজনৈতিক দলসমূহকে নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে।

তিনি বলেন, এই ঐক্যে এমন কিছু রাজনৈতিক দলও রয়েছে যারা রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে ভিন্নমত পোষণ করে। তবে চলমান জাতীয় পরিস্থিতি মোকাবেলার স্বার্থে বৃহত্তর রাজনৈতিক সমন্বয়ের প্রয়োজন থেকেই এ ঐক্য গড়ে উঠেছে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ বিভিন্ন দলের সাথে আকীদা, বিশ্বাস ও চিন্তাগত মতপার্থক্য পূর্ব থেকেই বিদ্যমান এবং তা নিজ নিজ অবস্থানে বহাল রয়েছে।

তিনি স্পষ্ট করেন, এই রাজনৈতিক সমন্বয় কোনোভাবেই আকীদাগত বা আদর্শিক ঐক্য নয়; বরং বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে একটি কৌশলগত রাজনৈতিক ঐক্য।

তিনি বলেন, হেফাজতে ইসলামের আমীর যে কুরআন-সুন্নাহভিত্তিক চিন্তা, বিশ্বাস ও আকীদার কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস-সহ হেফাজতের শরিক সংগঠনসমূহ দৃঢ়ভাবে সেই আকাবির-আসলাফের ধারাকেই ধারণ করে।

মাওলানা মামুনুল হক বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ পূর্বসূরীদের আদর্শ অনুসরণ করে কুরআন-সুন্নাহর ভিত্তিতে পরিচালিত একটি ঐক্যবদ্ধ শক্তি। আগামী দিনে দেশ ও ইসলামের স্বার্থে, ইসলামের উপর দেশীয় বা আন্তর্জাতিক যেকোনো আঘাতের বিরুদ্ধে হেফাজতে ইসলাম অতীতের ন্যায় দৃঢ়তার সাথে মাঠে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

এসময় আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেন,
“আজ পরিষ্কার হয়ে গেছে, আমরা এক। হেফাজতে ইসলামের মধ্যে কোনো বিভক্তি নেই।”

সাক্ষাৎ ও প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন—

মাওলানা সালাহউদ্দিন নানুপুরী

মাওলানা মাহফুজুল হক

মাওলানা জাসিমউদ্দীন

মাওলানা আলী উসমান

মাওলানা আতাউল্লাহ আমীন

মুফতি বশিরুল্লাহ প্রমুখ।

banner

এ জাতীয় আরো সংবাদ