সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি এনসিপির

“নিরীহ মানুষকে চোরাকারবারি বানিয়ে হত্যা বৈধ করা হচ্ছে”—নাসীরুদ্দীন পাটোয়ারী

by ABDUR RAHMAN
সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি এনসিপির

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা সরকারের কাছে সীমান্ত নিরাপত্তায় আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, “জাতীয়তাবাদী হতে হলে আগে সীমান্তের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, সীমান্তে নিরীহ বাংলাদেশিদের হত্যা করে পরে তাদের ‘চোরাকারবারি’ হিসেবে আখ্যা দিয়ে হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি লালমনিরহাটের খাদেমুল ইসলাম ও কসবার এক স্কুলছাত্র হত্যার ঘটনাও উল্লেখ করেন।

তিনি আরও দাবি করেন, গরু চোরাচালানের সঙ্গে বাংলাদেশিদের চেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সংশ্লিষ্টতা বেশি। পাশাপাশি মাদক চোরাচালান বন্ধে প্রশাসনের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সমাবেশে বক্তারা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচার হওয়া উচিত, সরাসরি গুলি করে হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইনকিলাব মঞ্চের জাবের হোসেন অভিযোগ করেন, বিএসএফ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতিমালা উপেক্ষা করে সীমান্তে বলপ্রয়োগ করছে।

সমাবেশ শেষে নাসীরুদ্দীন পাটোয়ারীসহ নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। পরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে হামে শিশু মৃত্যুর ঘটনায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা থেকে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত আইসিইউ, ভেন্টিলেটর ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার দাবি জানানো হয়।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ