“নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যা করা হবে”— ইরানের বিপ্লবী গার্ডের প্রকাশ্য ঘোষণা

by ABDUR RAHMAN

ইসরায়েলের প্রধানমন্ত্রী -কে খুঁজে বের করে হত্যার শপথ নিয়েছে ইরানের অভিজাত সামরিক বাহিনী (আইআরজিসি)।

রোববার এ বিষয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ইরনা) এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আইআরজিসি এক বিবৃতিতে সরাসরি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে।

আইআরজিসির পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “যদি এই শিশু হত্যাকারী অপরাধী এখনও বেঁচে থাকে, তাহলে আমরা পূর্ণশক্তি দিয়ে তাকে ধাওয়া করবো এবং তাকে হত্যা করার চেষ্টা অব্যাহত রাখবো।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু করার এই অভিযান থেকে তারা পিছু হটবে না।

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এমন হুমকি নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভিন্ন সূত্র বলছে, সাম্প্রতিক সামরিক সংঘাত ও পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটেই এই ধরনের কঠোর বক্তব্য সামনে এসেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ