আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নবনিযুক্ত সেক্রেটারি জেনারেল নাঈম কাসেম ঘোষণা দিয়েছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে।
শুক্রবার (১০ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলের কোনো শর্তই তারা মেনে নেবে না।
বিবৃতিতে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েলকে কোনো ধরনের ‘ফ্রি কনসেশন’ বা বিনাশর্তে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। হিজবুল্লাহ তাদের অবস্থানে অনড় থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
নাঈম কাসেম দাবি করেন, ইসরায়েলি বাহিনী স্থল অভিযানে ব্যর্থ হয়েছে এবং লেবাননের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। একই সঙ্গে তিনি বলেন, ইসরায়েলের আগ্রাসন সত্ত্বেও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ব্যর্থ হয়েছে তারা।
তিনি আরও বলেন, আগের স্থিতাবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ইসরায়েলকে আর বিনা মূল্যে সুবিধা দেওয়া বন্ধ করতে হবে।
এদিকে, নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের আশদোদ বন্দরের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে।
আর/

