নরসিংদীতে কিশোরীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, ১ যুবক গ্রেপ্তার

পলাশে অভিযান চালিয়ে এক আসামি আটক, অন্যজনকে ধরতে পুলিশের তৎপরতা

by ABDUR RAHMAN

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

নরসিংদীর পলাশ উপজেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলার সানেরবাড়ি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, ভুক্তভোগী কিশোরী বুধবার সন্ধ্যায় এক বান্ধবীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় সানেরবাড়ি এলাকার আতসীপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার পথে অভিযুক্ত হাফিজুর রহমান ও তার সহযোগী অর্জুন বাদশা তাকে পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তারা পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে পালাক্রমে তাকে ধর্ষণ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পর কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।

পলাশ থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা ও নির্যাতনের আলামত পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুবুল আলম জানান, এ ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ