নারায়ণগঞ্জে ফেরি থেকে শীতলক্ষ্যায় প্রাইভেটকার, জীবিত উদ্ধার চালক

শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাটে দুর্ঘটনা, ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে গাড়িও উদ্ধার

by ABDUR RAHMAN
ফেরি থেকে শীতলক্ষ্যায় প্রাইভেটকার

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টার দিকে বন্দর উপজেলার নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ফেরিটি যাত্রা করছিল। এ সময় ফেরিটি ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয়রা নৌকা ও ট্রলারের মাধ্যমে চালককে জীবিত উদ্ধার করেন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন, বন্দর থানা ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ নদীর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডুবে যাওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে তীরে আনা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ