সৌদির প্রাণরেখায় আঘাত, তেল পাইপলাইনে ইরানের হামলায় জ্বালানি সংকটে পড়তে পারে বিশ্ব

ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির; বৈশ্বিক জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কা

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা চালিয়েছে ইরান। বুধবার সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, পাইপলাইনের পাশাপাশি দেশটির আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

সূত্র জানায়, হামলার ফলে পাইপলাইন দিয়ে তেল সরবরাহ ব্যাহত হতে পারে এবং বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা বৈশ্বিক জ্বালানি সংকটকে আরও তীব্র করে তুলতে পারে।

এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে ইয়ানবুতে অবস্থিত মার্কিন কোম্পানিগুলোর তেল স্থাপনাও রয়েছে।

রয়টার্সের তথ্যমতে, ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিপুল পরিমাণ তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হয়েছে, যার ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব পূর্বাঞ্চলীয় তেলক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৭০ লাখ ব্যারেল তেল লোহিত সাগরের ইয়ানবু বন্দরে সরিয়ে নিতে এই পাইপলাইন ব্যবহার করছিল।

এদিকে, যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তুলে ইসরাইলকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির এক সামরিক কর্মকর্তা ফার্স নিউজকে জানিয়েছেন, ইসরাইলি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ নেতা বলেছেন, লেবাননে ইসরাইলের কর্মকাণ্ডের প্রতিক্রিয়া জানানো হবে এবং যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের দায় তাদেরই।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ