দেশে খেলাপি ঋণ ৫ লাখ কোটি ছাড়াল, সংসদে প্রকাশ শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকা

by ABDUR RAHMAN

জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের হালনাগাদ চিত্র তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী দেশে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৪৪ হাজার ৮৩১ কোটি ৮৮ লাখ টাকা।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে এই তথ্য উপস্থাপন করা হয়। কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)-এর এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

বিজ্ঞাপন
banner

অর্থমন্ত্রী আরও জানান, বর্তমান সংসদ সদস্য এবং তাদের স্বার্থ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ ১১ হাজার ১১৭ কোটি ৩১ লাখ টাকা।

প্রশ্নোত্তর পর্বে দেশের শীর্ষ ২০টি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকাও উপস্থাপন করা হয়। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছে এস. আলম গ্রুপ-এর একাধিক প্রতিষ্ঠান। এছাড়াও তালিকায় রয়েছে বড় শিল্পগোষ্ঠী যেমন বেক্সিমকো।

শীর্ষ ২০ ঋণ খেলাপি প্রতিষ্ঠান:
১. এস. আলম সুপার এডিবল অয়েল লিমিটেড
২. এস. আলম ভেজিটেবল অয়েল লিমিটেড
৩. এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড
৪. এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড
৫. সোনালী ট্রেডার্স
৬. বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)
৭. গ্লোবাল ট্রেডিং করপোরেশন লিমিটেড
৮. চেমন ইস্পাত লিমিটেড
৯. এস. আলম ট্রেডিং কোম্পানি প্রাইভেট লিমিটেড
১০. ইনফিনিট সিআর স্ট্রিপস ইন্ডাস্ট্রিজ লিমিটেড
১১. কেয়া কসমেটিকস লিমিটেড
১২. দেশবন্ধু সুগার মিলস লিমিটেড
১৩. পাওয়ারপ্যাক মুতিয়ারা কেরানীগঞ্জ পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
১৪. পাওয়ারপ্যাক মুতিয়ারা জামালপুর পাওয়ার প্ল্যান্ট লিমিটেড
১৫. প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড
১৬. কর্ণফুলী ফুডস (প্রা.) লিমিটেড
১৭. মুরাদ এন্টারপ্রাইজ
১৮. সিএলসি পাওয়ার কোম্পানি লিমিটেড
১৯. বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড
২০. রংধনু বিল্ডার্স (প্রা.) লিমিটেড

অর্থমন্ত্রী বলেন, “খেলাপি ঋণ আদায়ে সরকার ও বাংলাদেশ ব্যাংক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সংসদে উপস্থাপিত এই তথ্য দেশের ব্যাংকিং খাতে ঋণখেলাপির প্রকৃত অবস্থা এবং বড় শিল্পগোষ্ঠীগুলোর আর্থিক দায় সম্পর্কে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ