এমপিও শিক্ষকদের উৎসব ভাতা দ্বিগুণের আশ্বাস

দীর্ঘদিনের দাবিতে সাড়া, দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

by ABDUR RAHMAN
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে শতভাগে উন্নীত করার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শিক্ষকদের আর্থিক সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করতে সরকার এ বিষয়ে কাজ করছে।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান, যা আগে ২৫ শতাংশ ছিল। ধারাবাহিকভাবে এই ভাতা বাড়িয়ে এখন ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষকদের সম্মান বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। একটি শিক্ষিত ও মানবিক জাতি গঠনে শিক্ষকদের আর্থিক ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও জানান, শিক্ষা খাতে বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করা হবে। অতীতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর অনেকগুলো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি, তবে বর্তমান সরকার সেই অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে বদ্ধপরিকর।

বক্তব্যে তিনি কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে দেশের উন্নয়নের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, এই তিন খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ