৪র্থ হিজরি শতাব্দীর বিরল কোরআন পাণ্ডুলিপি উন্মোচন হলো সৌদি আরবের লাইব্রেরিতে

প্রাচীন আন্দালুসীয় লিপিতে লেখা, কোরআন বিজ্ঞানের ওপর এই মূল্যবান পাণ্ডুলিপি এখনো প্রকাশিত হয়নি

by ABDUR RAHMAN

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরিতে চতুর্থ হিজরি শতাব্দীর একটি বিরল কোরআন পাণ্ডুলিপি উন্মোচন করা হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনের মতে, ১৭ বাই ২২ সেন্টিমিটার আকারের এই পাণ্ডুলিপি মোট ২৩ পৃষ্ঠার এবং অত্যন্ত স্পষ্ট আন্দালুসীয় লিপিতে লেখা। বিশেষ করে সূরাগুলোর নাম কুফিক লিপিতে অলঙ্কৃতভাবে প্রদর্শিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, এই কোরআন পাণ্ডুলিপিটি বিজ্ঞানের ওপর লেখা এবং এখন পর্যন্ত কোথাও প্রকাশিত হয়নি। এটি সহ লাইব্রেরির সংগ্রহশালায় কোরআনের ব্যাখ্যা এবং ভাষাতত্ত্বের ওপর শত শত বছর পুরনো আরও অনেক বিরল পাণ্ডুলিপি সংরক্ষিত রয়েছে।

অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে, আবু ইশাক আল জাজ্জাজ ও ইবনে কুতাইবাহ আল দিনওয়ারির গুরুত্বপূর্ণ কাজ এবং ষষ্ঠ হিজরি শতাব্দীতে অনুলিপি করা তাফসিরে তাবারির অংশগুলোও লাইব্রেরিতে সংরক্ষিত আছে। বর্তমানে এখানে কোরআনের ব্যাখ্যা সম্পর্কিত ১৮৫টিরও বেশি দুর্লভ পাণ্ডুলিপি রয়েছে।

কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরির কর্মকর্তারা জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য হলো এই অমূল্য প্রাচীন সম্পদগুলো প্রদর্শন করে সাধারণ মানুষকে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করানো। একই সঙ্গে, গবেষকদের জন্য এসব সম্পদ সহজলভ্য করা, যাতে তারা কোরআন ও ইসলামিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করতে পারেন।

লাইব্রেরি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোরআনের তিলাওয়াত, ব্যাকরণ এবং ব্যাখ্যার ওপর শত শত প্রাচীন টেক্সট ও মূল পাঠ্য এখানে সংগৃহীত রয়েছে, যা বৈজ্ঞানিক গবেষণার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।

banner

এ জাতীয় আরো সংবাদ