কিয়ার স্টারমার ইরান যুদ্ধ ইস্যুতে অনড়—ট্রাম্পকেও পাত্তা দিলেন না

বাণিজ্য চুক্তি পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্পের; জাতীয় স্বার্থের প্রশ্নে অনড় ব্রিটিশ প্রধানমন্ত্রী

by ABDUR RAHMAN
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাজ্য অংশ নেবে না বলে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আন্তর্জাতিক চাপ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরোক্ষ হুমকি সত্ত্বেও তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এই যুদ্ধে জড়ানো যুক্তরাজ্যের জাতীয় স্বার্থের পরিপন্থী।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৫ এপ্রিল) পার্লামেন্টে দেওয়া ভাষণে স্টারমার বলেন, “এটি আমাদের যুদ্ধ নয়।”

তিনি জানান, ভিন্ন পথ বেছে নেওয়ার কারণে তার ওপর বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যও সেই চাপের অংশ।

এর আগে মঙ্গলবার রাতে এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে গত বছর হওয়া বাণিজ্য চুক্তির শর্তাবলী যে কোনো সময় পরিবর্তন করা হতে পারে। বিশ্লেষকরা এই মন্তব্যকে ব্রিটেনকে যুদ্ধে যুক্ত করার কৌশল হিসেবে দেখছেন।

স্টারমার জোর দিয়ে বলেন, কোনো হুমকি বা চাপের মুখে তিনি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করবেন না। “আমি নতি স্বীকার করব না। এই যুদ্ধে অংশ নেওয়া আমাদের জাতীয় স্বার্থের অনুকূল নয়,”—বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষাই তার অগ্রাধিকার। ট্রাম্পের বাণিজ্যিক চাপের চেয়েও তিনি জাতীয় স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলে তার বক্তব্যে স্পষ্ট হয়েছে।

সূত্র: বিবিসি

banner

এ জাতীয় আরো সংবাদ