ট্রাম্পের দাবি নাকচ, কিন্তু গোপনে ইরানকে স্যাটেলাইট সহায়তা চীনের

অস্ত্র না পাঠানোর দাবি ট্রাম্পের; ‘বানোয়াট’ বলছে বেইজিং, গোপন স্যাটেলাইট ব্যবহারের অভিযোগে নতুন উত্তেজনা

by ABDUR RAHMAN
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

ইরানকে অস্ত্র না পাঠাতে চীন সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, চীন এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর তৈরি হবে না।

বিজ্ঞাপন
banner

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি সরাসরি নাকচ করেছে। এক মুখপাত্র জানিয়েছেন, ইরানকে নতুন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে—এমন খবর সম্পূর্ণ বানোয়াট। এর আগে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে চিঠি দিয়ে তেহরানকে অস্ত্র না দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন।

এদিকে ট্রাম্প আরও দাবি করেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি স্থায়ীভাবে উন্মুক্ত করার উদ্যোগে চীন সন্তুষ্ট। তার মতে, বৈশ্বিক বাণিজ্যের স্বার্থে এই নৌপথ খোলা রাখা জরুরি এবং এ বিষয়ে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

অন্যদিকে, ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট সংগ্রহ করেছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, ‘টিইই-০১বি’ নামের স্যাটেলাইটটি চীনা কোম্পানি তৈরি করে এবং পরে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নিয়ন্ত্রণে যায়।

প্রতিবেদন অনুযায়ী, এই স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোর ছবি সংগ্রহ করা হয় এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে-পরে তা কাজে লাগানো হয়েছে। বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

সূত্র: আল জাজিরা

banner

এ জাতীয় আরো সংবাদ