যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ও ক্ষতিপূরণের দাবি ইরানের

হামলা বন্ধের নিশ্চয়তা ও ক্ষতিপূরণের শর্তে সমাধান চান তেহরান

by ABDUR RAHMAN

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরান সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং পুরো অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান চায়। তিনি জোর দিয়ে বলেন, যেকোনও সমাধান অবশ্যই ভবিষ্যতে হামলা বন্ধের নিশ্চয়তা এবং ক্ষতিপূরণের শর্ত থাকতে হবে।

আরাগচি মঙ্গলবার (৩১ মার্চ) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে না। মার্কিন দূত স্টিভ উইটকফ থেকে তিনি বার্তা পাচ্ছেন, তবে এটিকে কোনো আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখা যাবে না। এসব বার্তা পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থার মধ্যেই আদান-প্রদান হচ্ছে এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবে ইরান এখনও কোনো জবাব পাঠায়নি এবং কোনও শর্ত দেয়নি। আলোচনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে আহ্বান জানান, ইরানের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলুন।

সমুদ্র নিরাপত্তা প্রসঙ্গে আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুরোপুরি খোলা রয়েছে। তবে যারা ইরানের বিরুদ্ধে শত্রুতায় জড়িত, তাদের জন্য পথ সীমিত করা হতে পারে। বন্ধুত্বপূর্ণ দেশগুলোর জাহাজ চলাচল নিরাপদ রাখতে সব ব্যবস্থা নেয়া হয়েছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ