ইরানে বন্ধ ইন্টারনেট, ৩২ দিন ধরে ইরানের নাগরিকরা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন

নেটব্লকসের তথ্য অনুযায়ী, অধিকাংশ ইরানী ৭৪৪ ঘণ্টার বেশি সময় ধরে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগে বিচ্ছিন্ন

by ABDUR RAHMAN

ইরানে গত ৩২ দিন ধরে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, দেশটির অধিকাংশ ব্যবহারকারী টানা ৭৪৪ ঘণ্টারও বেশি সময় ধরে বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন।

তবে সরকারি কর্মকর্তা, সরকারপন্থী ব্যবহারকারী এবং কিছু সাংবাদিক এখনও পূর্ণ ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। সাধারণ মানুষের বড় অংশ ইন্টারনেট সেবা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় তারা অনলাইন তথ্য ও যোগাযোগ থেকে বঞ্চিত।

বিজ্ঞাপন
banner

কেউ কেউ স্টারলিংক-এর মতো স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারলেও এটি অত্যন্ত ব্যয়বহুল। এছাড়া, ইরানে স্টারলিংক ব্যবহার আইনত দণ্ডনীয় এবং এই অপরাধে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ইরানি কর্তৃপক্ষ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারকারীদের শনাক্ত করার চেষ্টা করছে।

ইন্টারনেট সেবা বন্ধের পেছনে ইরান জানিয়েছে, মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের পর গুপ্তচরবৃত্তি ও তথ্য পাচার ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে দেশের সাধারণ নাগরিকদের জন্য ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) মার্কিন-ইসরাইলি আগ্রাসনের ৩২তম দিনেও ইরানে ইন্টারনেট সচল হয়নি।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ