মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি চারটি দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের ৮৩তম ধাপে ভারত, পাকিস্তান, স্পেন ও জার্মানির নাম উল্লেখ করে এই বার্তা দিয়েছে তেহরান।
শুক্রবার (২৭ মার্চ) হিন্দুস্তান টাইমস ও দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মুম্বাইয়ে অবস্থিত ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তা শেয়ার করে ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে স্পেন, পাকিস্তান ও জার্মানির জনগণের প্রতিও সমর্থন ও সংহতির জন্য ধন্যবাদ জানানো হয়।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ৮৩তম দফায় হামলা চালিয়েছে। এ হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলের আশদোদে তেলের ডিপো, মোদিইন এলাকার সামরিক স্থাপনা এবং একটি মার্কিন সামরিক তথ্যকেন্দ্র। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা ও কুয়েতের আল-উদেইরি ঘাঁটিসহ বিভিন্ন মার্কিন সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে।
আইআরজিসি জানিয়েছে, এসব হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, মাল্টি-ওয়ারহেড প্রযুক্তি এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর/

