শুটার ইয়াসিন মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার

by ABDUR RAHMAN

একাধিক মামলার পলাতক আসামি শুটার ইয়াসিনকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুটার ইয়াসিন পশ্চিম বাঘড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মিনহাজুল আলম জানান, “গত বছর ১৬ জুলাই বিকেল পৌঁনে ৪টার দিকে বাঘড়া বাজার সংলগ্ন একটি ফার্নিচারের দোকানে শান্ত রাজবংশীকে (২৪) শুটার ইয়াসিন পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করে। এ মামলায় শুটার ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়।”

মুআর/

banner

এ জাতীয় আরো সংবাদ