তারাকান্দায় সন্ত্রাসী কর্মকাণ্ড থামাতে গিয়ে বিএনপির হাতে যুবদল নেতা গুরুতর আহতের অভিযোগ

এমপি মুহাম্মদুল্লাহর উপর হামলার চেষ্টার অভিযোগ; পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের অনুসারীদের বিরুদ্ধে দায়

by Master Fatih
যুবদল নেতা গুরুতর আহত

অনলাইন ডেস্ক । হুদহুদ নিউজ
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বৈশাখী অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে রিয়াদ সরকার নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুহাম্মদুল্লাহ তারাকান্দায় প্রবেশ করার সময় তাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, গত নির্বাচনে পরাজিত প্রার্থী মোতাহার হোসেন তালুকদারের অনুসারীরা এমপিকে হেনস্থা এবং তার উপর হামলার চেষ্টা করে।

বিজ্ঞাপন
banner

এ ঘটনার প্রতিবাদে তারাকান্দা উপজেলার সর্বস্তরের জনগণ বিক্ষোভ মিছিলের আয়োজন করে। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ মিছিল শেষে বাড়ি ফেরার পথে উপজেলা কলেজ গেইট এলাকায় আবারও হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, মোতাহার হোসেন তালুকদারের সমর্থকরা অতর্কিতভাবে বিক্ষোভে অংশগ্রহণকারী সাধারণ মানুষের উপর হামলা চালায়।

হামলার সময় রিয়াদ সরকার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে জানা গেছে। এ সময় এক ধর্মীয় ব্যক্তির উপর হামলা হলে তিনি বাধা দিতে এগিয়ে যান।
এ অবস্থায় হামলাকারীরা তাকে লক্ষ্য করে রড ও লাঠিসোটা দিয়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
রিয়াদ সরকারকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

banner

এ জাতীয় আরো সংবাদ