লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাতের প্রতীকী মোমবাতি কর্মসূচি দেবিদ্বিদ্বারে

জ্বালানি সংকট ও লোডশেডিং নিয়ে সরকারের সমালোচনা, শতাধিক পরিবারের মাঝে প্রতীকী কর্মসূচি

by ABDUR RAHMAN
লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি কর্মসূচি

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় চলমান তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তিনি রসুলপুর ইউনিয়নের খাইয়া গ্রামে শতাধিক পরিবারের মাঝে মোমবাতি বিতরণ করেন। প্রতীকী এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় দীর্ঘদিন ধরে অস্বাভাবিক লোডশেডিং চলছে। তীব্র গরমের মধ্যে দিনের বড় একটি অংশ বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীদের পড়াশোনা ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা অভিযোগ করেন।

লোডশেডিংয়ের প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহর মোমবাতি কর্মসূচি

মোমবাতি বিতরণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সরকারের জ্বালানি নীতি ও বিদ্যুৎ ব্যবস্থাপনার কঠোর সমালোচনা করেন।

তিনি দাবি করেন, জাতীয় সংসদে সরকারের পক্ষ থেকে দেশে জ্বালানি সংকট নেই বলে বলা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। তার মতে, মাঠপর্যায়ে মানুষ প্রতিনিয়ত বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হচ্ছে, যা সরকার স্বীকার করছে না।

তিনি আরও প্রশ্ন তোলেন, যদি দেশে সত্যিই জ্বালানি সংকট না থাকে, তবে কেন গ্রামাঞ্চলে দিনের পর দিন দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে।

তিনি বলেন, তিনি আগেও সংসদে দাঁড়িয়ে এই সংকট নিয়ে কথা বলেছেন এবং সরকারের কাছে বিদ্যুৎ খাতের বাস্তব পরিস্থিতি স্বীকার করার আহ্বান জানিয়েছেন।

এ সময় তিনি বলেন, সরকারের দায়িত্ব ছিল জনগণের ভোগান্তি নিরসন করা, কিন্তু তারা বাস্তব সমস্যাকে স্বীকার না করে ভিন্ন চিত্র তুলে ধরছে। প্রতীকী প্রতিবাদ হিসেবে মোমবাতি বিতরণের এই উদ্যোগ সাধারণ মানুষের কষ্টেরই প্রতিফলন বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে স্থানীয় এনসিপি নেতারাও উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ