আইনের ভয় দেখিয়ে চাঁদা আদায়, অভিযুক্ত আইনজীবী ও যুবদল নেতা

মন্ত্রী ও সংসদ সদস্যদের নাম ব্যবহার করে চাঁদা দাবি, আইনি নোটিস পাঠানো এবং পাল্টা অভিযোগে ফেনীতে নতুন বিতর্ক

by ABDUR RAHMAN
অভিযুক্ত চাঁদাবাজ আইনজীবী ও যুবদল নেতা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

ফেনীতে কয়েকটি ইটভাটার মালিকদের কাছে চাঁদা দাবি এবং পরবর্তীতে আইনি নোটিস পাঠানোকে কেন্দ্র করে আইনজীবী আবু সুফিয়ান ও যুবদল নেতা মীর সবুজকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, বিভিন্ন ভাটার মালিকদের কাছে ভিন্ন ভিন্ন সময় চাঁদা দাবি করা হয়।

বিজ্ঞাপন
banner

অভিযোগ অনুযায়ী, মন্ত্রী ও সংসদ সদস্যদের নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হয় এবং না দিলে আইনি নোটিস পাঠানো হয় বলে ভাটার মালিকরা দাবি করেছেন। একইসঙ্গে কয়েকটি ইটভাটায় একাধিকবার অর্থ আদায়ের অভিযোগও উঠে এসেছে।

তবে অভিযুক্ত আইনজীবী আবু সুফিয়ান দাবি করেন, এসব ইটভাটা পরিবেশগত ছাড়পত্রবিহীন এবং এ বিষয়ে তিনি আইনগত পদক্ষেপ হিসেবে নোটিস দিয়েছেন। তার দাবি অনুযায়ী, কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন এবং প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে।

অন্যদিকে যুবদল নেতা মীর সবুজ চাঁদা নেওয়ার অভিযোগ আংশিক স্বীকার করলেও বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি জানান, একটি নির্দিষ্ট ঘটনায় জমি ব্যবহারের কারণে অর্থ নেওয়া হয়েছিল। তবে দলীয় সূত্র জানিয়েছে, আগেই দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে জেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের কারণে মীর সবুজকে দল থেকে বহিষ্কার করা হয় এবং তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল নেবে না।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ