যুদ্ধ থামলেই হবে আলোচনা, একসাথে কঠোর অবস্থানে ইরান ও লেবানন

ইসলামাবাদ বৈঠকে অংশ নেবে না তেহরান; পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর হলে সরাসরি আলোচনায় আগ্রহ লেবাননের

by ABDUR RAHMAN

আন্তর্জাতিক ডেস্ক | হুদহুদ নিউজ

লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ না হলে কোনো ধরনের আলোচনায় অংশ নেবে না ইরান বলে জানিয়েছে তেহরান। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আগে ইরান স্পষ্ট করে জানায়, যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত তারা আলোচনায় যোগ দেবে না।

বিজ্ঞাপন
banner

ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, ইরানি প্রতিনিধিদল এখনো ইসলামাবাদে পৌঁছেনি এবং আলোচনায় অংশ নেওয়ার পরিকল্পনাও করেনি। তেহরান ইতোমধ্যে পাকিস্তান কর্তৃপক্ষকে জানিয়েছে, লেবাননে সংঘাত বন্ধ হলেই কেবল তারা আলোচনায় বসবে।

এদিকে, লেবাননও একই ধরনের অবস্থান নিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হলে তারা ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে প্রস্তুত। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।

তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হলেও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিক বিমান হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ