জাতীয় সংসদে নামাজের পরে এমপি হানজালার জুতা উধাও

সংসদে নামাজ শেষে ভুল জুতা পেয়ে অভিজ্ঞতা শেয়ার করলেন এমপি

by ABDUR RAHMAN

মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনে নামাজ আদায় করতে গিয়ে নিজের জুতা হারিয়ে ফেলেছেন। এ তথ্য তিনি নিজেই ভেরিফাইড ফেসবুক পোস্টে জানিয়েছেন।

পোস্টে হানজালা লিখেছেন, “আজ সংসদে নামাজ আদায় করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটে গেল! নামাজ শেষে দেখি—আমার জুতাটা আর আমার নেই, বদলে অন্য একটা জুতা চলে এসেছে। হয়তো কেউ ভুল করে নিয়ে গেছেন, আবার আমারটাও হয়তো কারো পায়ে চলে গেছে।”

বিজ্ঞাপন
banner

তিনি আরও যোগ করেছেন, “এটাই আমাদের জীবনের ছোট ছোট অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্তগুলোর একটা। যিনি ভুল করে নিয়ে গেছেন, আল্লাহ যেন তাকে ভালো রাখেন—আর যদি এই পোস্টটা আপনার চোখে পড়ে, তাহলে আমার জুতাটা ফিরিয়ে দিলে খুশি হবো। আপনার জুতাটি আগে জাগায় রাখা আছে।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে তিনি বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হিসেবে ৬৪,৯০৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত নাদিরা আক্তার পেয়েছিলেন ৬৪,৫২৪ ভোট। এই আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখের বেশি।

এ ঘটনার মধ্য দিয়ে সংসদে নামাজের সময় এক মজার ও অনন্য মুহূর্তের ছবি তুলে ধরেছেন এমপি হানজালা, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ