রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: নিহত বেড়ে ২৬, নিখোঁজদের খোঁজে অভিযান অব্যাহত

ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাস, স্বজনদের আহাজারিতে ঘাট এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতি

by ABDUR RAHMAN

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে নারী, শিশু ও পুরুষ রয়েছেন। উদ্ধার করা মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো কয়েকজন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) মো. হাফিজুর রহমান।

বিজ্ঞাপন
banner

তিনি জানান, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের ১৫ জন ডুবুরি অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ধাপে ধাপে মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তীতে সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলেন—

১. রেহেনা আক্তার (৬১), স্বামী—মৃত ইসমাঈল হোসেন খান, রাজবাড়ী পৌরসভা।
২. মর্জিনা খাতুন (৫৬), স্বামী—মো. আবু বক্কর সিদ্দিক, কুষ্টিয়া পৌরসভা।
৩. রাজীব বিশ্বাস (২৮), পিতা—হিমাংশু বিশ্বাস, খাগড়বাড়ীয়া, কুষ্টিয়া সদর।
৪. জহুরা অন্তি (২৭), পিতা—মৃত ডা. আবদুল আলীম, রাজবাড়ী পৌরসভা।
৫. কাজী সাইফ (৩০), পিতা—কাজী মুকুল, রাজবাড়ী পৌরসভা।
৬. মর্জিনা আক্তার (৩২), স্বামী—রেজাউল করিম, ছোট ভাকলা, গোয়ালন্দ।
৭. ইস্রাফিল (৩), পিতা—দেলোয়ার হোসেন, খোকসা, কুষ্টিয়া।
৮. সাফিয়া আক্তার রিন্থি (১২), পিতা—রেজাউল করিম, ছোট ভাকলা, গোয়ালন্দ।
৯. ফাইজ শাহানূর (১১), পিতা—বিল্লাল হোসেন, কালুখালী, রাজবাড়ী।
১০. তাজবিদ (৭), পিতা—কেবিএম মুসাব্বির, রাজবাড়ী পৌরসভা।
১১. আরমান খান (৩১), পিতা—আরব খান, বালিয়াকান্দি, রাজবাড়ী (বাসচালক)।
১২. নাজমিরা বা জেসমিন (৩০), স্বামী—আব্দুল আজিজ, কালুখালী, রাজবাড়ী।
১৩. লিমা আক্তার (২৬), পিতা—সোবাহান মণ্ডল, রাজবাড়ী সদর।
১৪. জোস্ন্যা (৩৫), স্বামী—মান্নান মণ্ডল, রাজবাড়ী সদর।
১৫. মুক্তা খানম (৩৮), স্বামী—মৃত জাহাঙ্গীর আলম, কোটালীপাড়া, গোপালগঞ্জ।
১৬. নাছিমা (৪০), স্বামী—মৃত নূর ইসলাম, পার্বতীপুর, দিনাজপুর।
১৭. আয়েশা আক্তার সুমা (৩০), স্বামী—মো. নুরুজ্জামান, আশুলিয়া, ঢাকা।
১৮. সোহা আক্তার (১১), পিতা—সোহেল মোল্লা, রাজবাড়ী পৌরসভা।
১৯. আয়েশা সিদ্দিকা (১৩), পিতা—গিয়াসউদ্দিন রিপন, সমসপুর, খোকসা, কুষ্টিয়া।
২০. আরমান (৭ মাস), পিতা—নুরুজ্জামান, শৈলকুপা, ঝিনাইদহ।
২১. আব্দুর রহমান (৬), পিতা—আব্দুল আজিজ, কালুখালী, রাজবাড়ী।
২২. সাবিত হাসান (৮), পিতা—শরিফুল ইসলাম, রাজবাড়ী সদর।
২৩. আহনাফ তাহমিদ খান (২৫), পিতা—ইসমাইল হোসেন খান, রাজবাড়ী সদর।
২৪. উজ্জ্বল, পিতা—মজনু শেখ, কালুখালী, রাজবাড়ী।
২৫. আসরাপুল, পিতা—আফসার, কালুখালী, রাজবাড়ী।
২৬. জাহাঙ্গীর, পিতা—সানি উল্লা, কালুখালী, রাজবাড়ী।

এদিকে, দুর্ঘটনার পর থেকেই দৌলতদিয়া ঘাট এলাকায় স্বজনদের ভিড় বাড়ছে। প্রিয়জনের লাশের অপেক্ষায় তাদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে। নিখোঁজদের উদ্ধারে নদীতে তল্লাশি কার্যক্রম এখনো চলছে বলে জানিয়েছে প্রশাসন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ