নেত্রকোনায় বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের প্রীতি ইফতার অনুষ্ঠিত

by Master Fatih

অনলাইন ডেস্ক>>

সোমবার ( ৯ মার্চ) বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন সমূহের নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দের সম্মানে প্রীতি ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সভাপতি – মুহাম্মদ আব্দুস সালাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেত্রকোনা জেলা শাখার সহ- সভাপতি – আমির হামজা ও সাংগঠনিক সম্পাদক – আনাস ইবনু নজরুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সম্মানিত কেন্দ্রীয় সভাপতি- মুহাম্মদ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য- মুহাম্মদ হাবিবুল্লাহ মিসবাহ ও কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক- মুহাম্মদ আব্দুল আহাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জেনারেল- মাওলানা আসআদুর রহমান আকন্দ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক – মো. সোহাগ মিয়া প্রিতম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস ময়মনসিংহ জেলা উত্তরের সমাজ কল্যাণ সম্পাদক – মাওলানা সাইফুল্লাহ রাহমানী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সভাপতি- অনিক মাহবুব চৌধুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোনা জেলা শাখার সভাপতি – তারিকুজ্জামান তৌহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি জেনারেল – সাইফুর রহমান নির্জন, জাতীয় ছাত্রশক্তি নেত্রকোনা জেলা প্রতিনিধি- নাফিউর রহমান খান পাঠান সহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ।

banner

এ জাতীয় আরো সংবাদ