আজ জকসু নির্বাচন

by AMIRUL ISLAM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাসে আজ প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ভোট শেষে ওএমআর পদ্ধতিতে গণনা করা হবে। কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ৩৪টি পদের বিপরীতে মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন
banner

জকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা পসন্দের প্রার্থীকে ভোট দিতে মুখিয়ে আছে।

এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৫৭ জন ও হল সংসদে ৩৩ জন প্রার্থী রয়েছেন। ভোটার সংখ্যা কেন্দ্রীয় সংসদে ১৬ হাজার ৭৩৫ এবং হল সংসদে ১ হাজার ২৪৭ জন।

এদিকে নির্বাচন উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে সব দপ্তর খোলা থাকবে।

জকসু নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাস নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রক্টরিয়াল বডির সদস্যরা দায়িত্ব পালন করছেন।

আবুআ/

banner

এ জাতীয় আরো সংবাদ