‘তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন’: মানবন্ধনে এনসিপি নেতা নাহিদ ইসলাম

দুদক পুনর্গঠন করে বিরোধীদল দমনের অভিযোগ; حقوق ও গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদে মানিক মিয়া এভিনিউয়ে সমাবেশ

by ABDUR RAHMAN
তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী মত দমন, মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস এবং নাগরিকদের মৌলিক অধিকার হরণের বিস্ফোরক অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আত্মপ্রকাশ করেছেন এবং তাঁর হাতে দেশের গণতন্ত্র ও মানবাধিকার মোটেও নিরাপদ নয়।

বিজ্ঞাপন
banner

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে এনসিপির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদক পুনর্গঠনের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ সাত মাস পর দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করে এনসিপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে। অতীত দুর্নীতির কথা মনে করিয়ে দিয়ে সরকারের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, “যদি সাহস থাকে, তবে ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি আমলের দুর্নীতি ও অভিযোগগুলো তদন্ত করে দেখান। জনগণ ভালো করেই জানে কারা অতীতে ইট-পাথর থেকে শুরু করে ঘাস খাওয়া মহিষ পর্যন্ত চাঁদা আদায় করেছে।”

মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, সরকার মানবাধিকার সুরক্ষার কথা বলে ক্ষমতায় এলেও এমন সব বিতর্কিত আইন ও সংশোধনী প্রস্তাব আনছে, যা মূলত নাগরিক অধিকার হরণের পথ সুগম করছে। গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইন ও সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারার সমালোচনা করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধের তদন্ত তাদের দিয়েই করানোর ব্যবস্থা রাখা হচ্ছে, যা চরম হাস্যকর। মিরাজ শেখের গুম হওয়া এবং সাবেক এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীর ও সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের উদাহরণ টেনে তিনি বলেন, সরকারপ্রধান বা তারেক রহমানের সমালোচনা ও মিম করা কোনোভাবেই সন্ত্রাস হতে পারে না।

আসন্ন জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে নাহিদ বলেন, দেশের প্রতিনিধি হিসেবে সেখানে কোনো দলীয় পরিচয় নয়, বরং জাতীয় ঐক্য তুলে ধরা উচিত ছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের মতো জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে বর্তমান প্রশাসন। বিএনপি ১৬ বছর আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার হরণের কথা বলে এখন নিজেরা ক্ষমতায় এসে একই কাজ করছে বলেও তিনি ক্ষোভ প্রকাশ করেন।

সরকারের বিভিন্ন ব্যর্থতার চিত্র তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও সুশাসন দিতে ব্যর্থ হয়ে এখন সরকার মানবাধিকার কেড়ে নিচ্ছে এবং গণভোটের রায়কে অবজ্ঞা করছে। র্যা্ব বিলুপ্তিসহ নির্বাচনের আগের প্রতিশ্রুতিগুলো ভঙ্গ করে তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন তিনি। স্বৈরাচারী মানসিকতা পরিহার করে অবিলম্বে সঠিক ও গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য তিনি সরকারের প্রতি কঠোর বার্তা দেন।

উক্ত মানববন্ধনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আর/

banner

এ জাতীয় আরো সংবাদ