‘গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে এক দফায় যাবে ১১ দল’- আল্লামা মামুনুল হক

সিরাজগঞ্জের হাটিকুমরুলে পথসভায় গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান

by Master Fatih
হাটিকুমরুলে পথসভায় বক্তব্য দিচ্ছেন আল্লামা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক | হুদহুদ নিউজ

গণভোটের রায় উপেক্ষা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে এক দফার দিকে ধাবিত হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

শনিবার গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের যাত্রাপথে সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

আল্লামা মামুনুল হক বলেন, জনগণের গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। বাংলাদেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করতে হবে।

তিনি সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, জনগণের অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হলে ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনে এক দফার দিকে ধাবিত হবে।

তিনি বলেন, অতীতে জনগণের গণরায় উপেক্ষা করে কোনো শাসকগোষ্ঠী ক্ষমতা ধরে রাখতে পারেনি। ভবিষ্যতেও কেউ পারবে না।

আল্লামা মামুনুল হক বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারের সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগণের মৌলিক সমস্যার সমাধান করতে হবে।

শুধু ক্ষমতায় থাকার জন্য জনগণের ভোটাধিকার নিয়ে কারচুপি গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

ভারত প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, বাংলাদেশের আদালত কর্তৃক জারি হওয়া পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে হস্তান্তর করতে হবে।

বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলোর সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে দেখতে চায় না জনগণ বলেও তিনি মন্তব্য করেন।

banner

এ জাতীয় আরো সংবাদ