‘আমার দেশ’ পত্রিকা ছেঁড়ার ঘটনা: রাশেদ খানের ব্যাখ্যা নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা এবং তার ব্যাখ্যা প্রসঙ্গে সরকারের আনুষ্ঠানিক অবস্থান নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

by ABDUR RAHMAN
রাশেদ খানের ব্যাখ্যা নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক | হুদহুদ নিউজ

‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ভূমিকা ও তার দেওয়া ব্যাখ্যা নিয়ে সরকারের অবস্থান কী—এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, রাশেদ খান সরকারি পদে থেকেই তার ব্যাখ্যা দিয়েছেন এবং বিষয়টি নিয়ে সমাজে আলোচনা হয়েছে। এ বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে চাইলে তা পরে জানাবে। এছাড়া সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এলে সেটিই হবে সরকারের অবস্থান বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি ‘আমার দেশ’ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ভূমিকা ও বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তথ্য উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়, গুরুত্বপূর্ণ একটি পদে থেকে রাশেদ খান যে ব্যাখ্যা দিয়েছেন, সরকার তার বক্তব্য প্রত্যাখ্যান বা খণ্ডন করেনি। ফলে তার এই বক্তব্যকে সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা করা যায় কি না।

জবাবে তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমি এ ব্যাপারে মন্তব্য করছি না। কারণ, যিনি এটি করেছেন, তিনি তার ব্যাখ্যা একাধিকবার দিয়েছেন। তিনি সরকারি একটি পদে থাকা মানুষ। তার এই ব্যাখ্যা বারবার এসেছে।’

banner

এ জাতীয় আরো সংবাদ